Thursday, February 9, 2017

বিভিন্ন অপরাধে জড়িত ছয়জন গ্রেফতার

বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। চেতনানাশক ওষুধ প্রয়োগে শিশু অপহরণ, হত্যা, লাশ গুম ও বিদেশে পাচারসহ একাধিক অপরাধে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুদেবার্তায় জানানো হয়,
গ্রেপ্তার ছয়জনের মধ্যে চক্রের মূল হোতা ও দুই নারী রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। খুদেবার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তার ছয়জনকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে। এতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment