দ্বিতীয়
দিনের প্রথম সেশন পুরোটাই ভারতের নিয়ন্ত্রণে ছিল। মধ্যাহ্ন বিরতির আগে লিড
নিয়েছে তারা। দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রেয়াস আইয়ার ও প্রিয়াঙ্ক পাঞ্চল।
দু'জনেই শতক করেছেন।
৯১ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় সেঞ্চুরি করেছেন
শ্রেয়াস। এরপর রিটায়ার্ড আউট হয়েছেন তিনি। শ্রেয়াসের পর সেঞ্চুরি করেছেন
প্রিয়াঙ্ক। ১১ বাউন্ডারি ও এক ছ্ক্কায় শতক করেন তিনি। ১০৩ রান নিয়ে ক্রিজে
আছেন তিনি। তার সাথে আছেন ইশাঙ্ক জাগ্গি। ব্যাট করছেন ১৮ রান নিয়ে। ভারতের
সংগ্রহ ২৪৩ রান। রোবাবার টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৪ রানে থেমে
যায়। পরে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে ভারত।

No comments:
Post a Comment