ভারত
'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ।
তবে লম্বা সময় পেরিয়ে গেলেও কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশী
বোলাররা। সকালে ২৯ রান নিয়ে মাঠে নামা শ্রেয়াস আইয়ার শতক করেছেন।
তার সাথে
থাকা প্রিয়াঙ্ক পাঞ্চল করেছেন ৭৮ রান। ৯১ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায়
সেঞ্চুরি করেছেন শ্রেয়াস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত 'এ' দলের সংগ্রহ
২০০ রান। রোবাবার টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৪ রানে থেমে যায়। পরে
ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে ভারত।

No comments:
Post a Comment