Sunday, February 12, 2017

ইসি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অাজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারায় বলা হয়েছে, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। এই আইন লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আইনজীবী ইউনূস আলী আকন্দ জানিয়েছেন।

No comments:

Post a Comment