ঢাকার
গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায়
করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত অস্ত্রধারী দুই নেতার রিমান্ড
নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম
(সিএমএম) এস এম মাসুদ জামান এ নির্দেশ দেন। দুই আসামি হলেন ঢাকা মহানগর
দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। দুজনই বর্তমানে সংগঠন থেকে
বহিষ্কৃত। সিএমএম আদালতে দুই আসামিকে সাত দিনের রিমান্ড শুনানির জন্য হাজির
করা হয়। রিমান্ড নাকচের পাশাপাশি জামিনের আবেদন খারিজ করেন বিচারক।

No comments:
Post a Comment