Monday, February 6, 2017

শ্রীমঙ্গলে সাংবাদিকদের মৌণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ সাজা ফাঁসির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকল গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা বুকে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় পরে শহরে মৌণমিছিল করেছে। সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে এ মৌণ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এসময় অন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, দিপংকর ভট্টাচার্য লিটন,
শামীম আক্তার হোসেন, ইমাম হোসেন সোহেল, মামুন আহমেদ, এম এ রকিব, কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, আতাউর রহমান কাজল, অনুজ কান্তি দাশ, হৃদয় দেব নাথ, মাহফুজ সুমন, আবুজার বাবলাসহ আরো অনেকে। বক্তারা সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুতবিচার আইনে বিচারের দাবী জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবী জানান এবং শিমুলের স্ত্রী কে সরকারী চাকুরী প্রদান করে তাঁর সন্তানদের ভরণপোষণের দায়দায়িত্ব সরকারীভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। এর পর চৌমুহনা এলাকায় দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে একই দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি ইসমাইল মাহমুদ প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী, সাংবাদিক দিপংকর ভট্টাচার্য লিটন, কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, সাইফুল ইসলাম, রজত শুভ্র চক্রবতীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment