চুয়াডাঙ্গার
দামুড়হুদা উপজেলার দর্শনা আনোয়ারপুরের (হটাৎ পাড়া) আ. সবুর অমি (১৪) নামে
এক স্কুলছাত্র গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে আনোয়ারপুরের সোলায়মান বাদশার
ছেলে ও দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর ছাত্র।
পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে রোববার
দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ অমির পিতা
সোলায়মান বাদশা জানান, গত ১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ টার দিকে স্কুলে
যাওয়ার উেেদ্দশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। দামুড়হুদা মডেল
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো: ফখরুল আলম খাঁন জানান, অমি নামের
একস্কুল ছাত্র গত ৫ দিনে ধরে নিখোজ রয়েছে এমন একটি জিডি হয়েছে থানায়।
অমিকে খুজে বের করতে পুলিশের সকল প্রক্রিয়া অব্যহত থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment