মোবাইল
ফোনে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অপরাধে ওয়েলকাম
পার্টির ২ সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে ফরিদপুরের ভাঙ্গা
উপজেলার কাউলিবেড়া হতে তাদের আটক করা হয়। এসময় ১২টি মোবাইল সেট, ৪৫টি সিম,
প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১ হাজার ৪শ’ টাকা উদ্ধার হয়। এনিয়ে গত এক
সপ্তাহে ফরিদপুরে ওয়েলকাম পার্টির ৫ জনকে আটক করা হলো। র্যাবের প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা হচ্ছে মালিগ্রামের মামুনুর রশীদ ও তার
সহযোগী লতা বেগম। তারা সিরাজগঞ্জ জেলার সোনালী ব্যাংকের ম্যানেজার শফিকুল
ইসলামকে তারা প্রলোভন দেখিয়ে লটারীতে টাকা পেয়েছেন মর্মে ফোন করে বিকাশের
মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এর আগে শফিকুল ইসলামকে ফোন করে
ক্যাশ অফিসার গোপাল চন্দ্রের নিকট মিথ্যা পরিচয় দিয়ে একজন গ্রাহকের স্পট
ক্যাশের গোপন নম্বর ও ভোটার আইডি নম্বর জেনে ভুয়া গ্রাহক সেজে তারা ১ লাখ
২০ হাজার তুলে নেয়। র্যাব জানায়, আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় তারা সংঘবদ্ধ
প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
তাদের দলে আরো ৮/১০ জন সদস্য রয়েছে।
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন লোকদের প্রলোভন
দেখিয়ে প্ররোচিত করে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ করে আসছে। এ ব্যাপারে
ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের সহযোগী পলাতক
আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এর আগে গত মঙ্গলবার ভাঙ্গার
কাউলিবেড়া হতে ওয়েলকাম পার্টির সদস্য রুবেল আহম্মদ ও জহিরুল হাওলাদার এবং
সদরপুরের টিপু কাজিকে আটক করে র্যাব। আটককৃতরা রাজশাহীর মেহের আলী নামক এক
ব্যক্তিকে ফোন করে তেত্রিশ লাখ টাকা লটারিতে বিজয়ী হয়েছেন বলে জানায়। ওই
টাকার ভ্যাট বাবদ তেত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের দিলে এই টাকা
তিনি পাবেন বলে টোপ দেখায়। এর সূত্র ধরে অভিযানে তাদের আটক ও বিভিন্ন
কোম্পানির ছয়টি মোবাইল সেট, বিভিন্ন অপারেটরের ২০টি সিম এবং বিকাশের
মাধ্যমে হাতিয়ে নেয়া ৩৯ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment