মডেল-অভিনেত্রী
বিদ্যা সিনহা মিম। টিভিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ঢাকাই
ছবির চিত্রনায়িকা হিসেবে ইতিমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
সম্প্রতি একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ তারকা। সমসাময়িক
ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন
তিনি
*‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে কেমন চরিত্রে অভিনয় করছেন?
**আমি বরাবরই ভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করি। আমার অভিনীত ছবিগুলো দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। চরিত্র পছন্দ না হলে অভিনয়ে আগ্রহ নেই। তবে এর আগে সব ছবিতে শহরের আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে প্রেম-ভালোবাসা কেন্দ্র করে ছিল ছবির গল্প। কিন্তু এবারই প্রথম গ্রামের পটভূমির কোনো গল্পে সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। তাই দুলাভাই জিন্দাবাদ ছবিতে এক ভিন্ন মিমকেই দেখতে পাবেন দর্শক।
*এখন কোথায় শুটিং করছেন?
**কিছু দিন সাভারে ডিপজল ভাইয়ের বাড়িতে ছবির শুটিং করেছি। গতকাল মানিকগঞ্জের সিংগাইরে ছবির গানের শুটিং করলাম।
*শুটিংকালীন অভিজ্ঞতা কেমন হচ্ছে?
**ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এছাড়াও এতে পাশে পাচ্ছি ডিপজল ভাইকে। সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এখানে একই সঙ্গে অনেক কিছু পাচ্ছি। সুন্দর একটি গল্প, ভালো একটি চরিত্র, সঙ্গে পেয়েছি বড় মাপের শিল্পী। আমি এর আগে বাপ্পির সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। মৌসুমী আপার সঙ্গেও কাজ করা হয়েছে। তবে ডিপজল ভাইয়ের সঙ্গে এবারই প্রথম। আর এটিই আমার জন্য অন্যতম বড় অভিজ্ঞতা। মানুষ হিসেবে অনেক ভালো। ছবিতে তিনি আমার দুলাভাই, আমি তার আদরের শ্যালিকা। তবে শুটিংয়ের বাইরে তিনি আমাকে নিজের *মেয়ে বলে সম্বোধন করছেন। ৪‘দাগ’ ও ‘পাষাণ’ ছবির খবর কী?
**দাগের শুটিং শেষ। এখন মুক্তির অপেক্ষায়। আর পাষাণ মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। মুক্তির তারিখের বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানাতে পারবেন।
*বইমেলা প্রায় শেষের পথে। গিয়েছেন কি?
**এ মাসে শুটিংয়ের ব্যস্ততা একটু বেশি। তাই এখনও যাওয়া হয়নি। তবে যাওয়ার ইচ্ছা রয়েছে। জানি না পূরণ হবে কিনা। তবে বই পড়ার অভ্যাস আছে। এখনও সময় পেলে বই পড়ি।

No comments:
Post a Comment