Saturday, February 25, 2017

শাওনকে হত্যার হুমকি, ধানমণ্ডি থানায় জিডি

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকালে ধানমণ্ডি থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১১৮৪। জিডিতে শাওন উল্লেখ করেন, আমেরিকাপ্রবাসী বান্টি মীর নামে এক ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটিয়ে স্ট্যাটাস দেয়া, ভিডিও তৈরি করে আপত্তিকর মন্তব্য,
গালাগাল করা, নানাভাবে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছেন। এ বিষয়ে ধানমণ্ডি থানার ডিউটি অফিসার এসআই জয়নুল আবেদীন যুগান্তরকে জানান, বিকাল ৩টা ৪৫ মিনিটে শাওনের জিডি থানায় রেকর্ড করা হয়। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment