Wednesday, February 1, 2017

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অমর একুশে গ্রন্থমেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একটি দু:খ। রাষ্ট্র ক্ষমতায় আসার পর আর আগের মতো বই মেলায় আসতে পারিনা। সবাই মেলায় আসে আর আমি পড়ে থাকি বন্দিশালায়। আজ বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যখন কারাগারে ছিলাম ওটা ছিল একটা বন্দিশালা।  এখন অন্যরকম একটি বন্দিশালায় থাকতে হয়। রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেক ব্যস্ত থাকতে হয়। তিনি বলেন, আগে যখন আমার ছেলে মেয়েরা বিদেশ থেকে আসতো তখন ব্যাগে করে অনেক বই নিয়ে আসতো। তাদের পড়া হলে সেটা আমি পড়তাম। আর এখন তারা আসে একটা যন্ত্র নিয়ে। আমার ছেলের বউ আমাকে যন্ত্রটা দেখিয়ে বলে এর মধ্যে সব বই আছে। যে কোন লাইব্রেরির মেম্বর হয়ে সেখানের সব বই পড়া সম্ভব এটার মাধ্যমে। তবে যন্ত্রের মাধ্যমে যতোই বই পড়া যাক না কেন, কাগজে ছাপা বইয়ের পাতা উল্টিয়ে পড়ার মজাই আলাদা।
>>>মানবজমিন

No comments:

Post a Comment