১৭
পেরিয়ে ১৮-তে পা দিল যুগান্তর। রকিবুল হাসানের মতে, যুগান্তর এখন সাবালক।
অন্যভাবে বললে, টিনএজার। যে বয়সটার বৈশিষ্ট্য হচ্ছে সাহসিকতা। তার সঙ্গে
যোগ করে নিন স্বচ্ছতা ও সত্যবাদিতা। এই কাজটি গেল ১৭ বছরে সুচারুরূপে করে
এসেছে যুগান্তর। ভবিষ্যতেও করে যাবে। তারই ফসল যুগান্তরের আকাশচুম্বী
পাঠকপ্রিয়তা। সর্বস্তরের পাঠকের সহযোগিতা ও সমর্থনের পাশাপাশি সমাজের
বিভিন্ন শ্রেণীর ভালোবাসা ও অনুপ্রেরণায় সিক্ত যুগান্তর। কাল সেই নিখাদ
অনুরাগের প্রমাণ মিলল আবারও যুগান্তরের ১৮ বছরে পদার্পণের শুভক্ষণে আয়োজিত
প্রাণের উচ্ছ্বাসে পরিপূর্ণ এক অনুষ্ঠানে। প্রকৃতপক্ষে যা হয়ে ওঠে
যুগান্তরের সুহৃদদের মিলনমেলা। দুঁদে রাজনীতিবিদ থেকে শুরু করে
মন্ত্রী-আমলা, সাবেক রাষ্ট্রপতি, শিল্পপতি, সংস্কৃতিকর্মী, লেখক-সাহিত্যিক,
চলচ্চিত্রাভিনেতা, নাট্যব্যক্তিত্ব, টিভি অভিনেতা-অভিনেত্রী- সবাই
অনুষ্ঠান আলো করে রেখেছিলেন দিনভর। খেলার জগতের মানুষেরাইবা বাদ যাবেন কেন?
তাদের সংখ্যাটাও নেহায়েৎ কম ছিল না।
কর্মময় দিনে সব ব্যস্ততাকে ছুটি দিয়ে
তারাও যুগান্তর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। ভাগাভাগি করে নিয়েছেন
আনন্দ। কারা ছিলেন না? সেকথা না বলে কারা ছিলেন বলাটাই শ্রেয়। বাংলাদেশের
দাবার রানী রানী হামিদ, গিনেস বুকে প্রথম বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে ঠাঁই
পাওয়া টিটি কন্যা জোবেরা রহমান লিনু থেকে শুরু করে সাবেক বাংলাদেশ অধিনায়ক ও
সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল, স্বাধীন বাংলা ফুটবল দলের
অধিনায়ক জাকারিয়া পিন্টু। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি
নেত্রকোনা যাওয়ার আগে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। আওয়ামী লীগের যুব ও
ক্রীড়া সম্পাদক হরুনুর রশিদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)
মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সাবেক মহাসচিব ও এনভয় গ্রুপের চেয়ারম্যান
কুতুবউদ্দিন আহমেদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর
হাজরা, সাইদুর রহমান প্যাটেল, আশরাফ আলী, সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন
আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম
মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার
বিশ্বাস, বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) ফখরুদ্দিন হায়দার, বাফুফের
সদস্য ও খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান
খান বাবলু, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনী, জাতীয় ফুটবল দলের সাবেক
অধিনায়ক জুয়েল রানা, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, মোহামেডানের মেম্বার
ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম
চৌধুরী, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব মোস্তাকুর রহমান, বাংলাদেশ
মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা, বাংলাদেশ
হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বাংলাদেশ আরচারি
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল, বঙ্গবন্ধু জাতীয়
স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া,
বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেটস
ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের
সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, সাবেক জাতীয় তারকা শাটলার মরিয়ম
তারেক, সাবেক তারকা অ্যাথলেট মাহবুবা ইকবাল বেলী, সাবেক তারকা সাঁতারু
মাহফুজা রহমান তানিয়া, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় নাসিমা চৌধুরী শিরিন,
জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর, সাবেক
তারকা ক্রিকেটার ও যুগান্তরের কলাম লেখক শফিকুল হক হীরা, বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, পরিচালক
এমএ আউয়াল চৌধুরী বুলু, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ
ও পেসার জাহানারা আলম, জাতীয় ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল জাবির, সাবেক
তারকা কাবাডি খেলোয়াড় আবদুল জলিল ও জিয়াউর রহমান, বাংলাদেশ ফুটবল খেলোয়াড়
কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী আবুল হোসাইন, বিকেএসপির অ্যাথলেটিক কোচ
আবদুল্লাহেল কাফী, আরচারি কোচ নুর এ আলম, অলিম্পিয়ান অ্যাথলেট শিরিন
আক্তার, জাতীয় আরচার ইমদাদুল হক মিলন ও তামিমুল ইসলাম, বর্ডার গার্ড
বাংলাদেশের ক্রীড়া সচিব লে. কর্নেল নজরুল ইসলাম, শেখ জামাল ধানমন্ডি
লিমিটেডের কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স, বাফুফের সদস্য ও
মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, ক্রীড়া জগত সম্পাদক মাহমুদ হোসেন
খান দুলাল, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ইকরামুজ্জামান, বাংলাদেশ স্পোর্টস
জার্নালিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।

No comments:
Post a Comment