সিরাজগঞ্জের
শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ
ছয়জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শাহজাদপুর বিচারিক হাকিম
আদালতের বিচারক হাসিবুল ইসলাম আজ সোমবার এ আদেশ দেন। আবদুল হাকিম হত্যা
মামলায় গ্রেপ্তার পৌর মেয়র হালিমুল হক মিরু, আরশেদ আলী, আলমগীর হোসেন,
নাজমুল খাঁ, নাসির উদ্দিন ও জহির শেখকে আজ আদালতে হাজির করে পুলিশ সাত দিন
করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেকের
পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া হত্যা মামলায় শামীম আলম ও হাবিবুল
হক নামের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ
বিষয়ে শুনানি হয়নি। এ ছাড়া মারধরের ঘটনায় করা আরেকটি মামলায় পৌর মেয়র
হালিমুল হক মিরুর দুই ভাই হাসিবুল হক ও হাবিবুল হককে পাঁচ দিন করে রিমান্ডে
নেওয়ার আবেদন করে পুলিশ। এই দুজনের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত
রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন।

No comments:
Post a Comment