Monday, February 13, 2017

ঢাবি’র সূর্যসেন হল থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে রোববার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহআলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সূর্যসেন হল থেকে তাদেরকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম,
হল প্রভোষ্ট এবং শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। তাদেরকে সূর্যসেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। আটকরা হলেন- লিমন, রিয়াজ, সানি, টিটন, সজীব, তপু ও ইমন হোসেন। কক্ষগুলো থেকে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার জাতীয় দ্রব্য পাওয়া যায়, যেগুলো দিয়ে ককটেল বানানো যায়। এছাড়া চায়নিজ কুড়াল, রামদা, ইয়াবার পলিথিনের প্যাকেট এবং একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment