জমকালো
অনুষ্ঠান হল মিলানে আর সব পুরস্কার গেল তুরিনে। সেরি-এ লীগের বার্ষিক
অ্যাওয়ার্ড নাইটে এবারও জুভেন্টাসের জয়জয়কার। ইতালির ক্লাব ফুটবলে তুরিনের
বুড়িদের একাধিপত্যেই প্রতিফলন ঘটেছে বর্ষসেরার পুরস্কারে। অনুমিতভাবেই সেরা
ক্লাব নির্বাচিত হয়েছে টানা পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। সোমবার
রাতে ২০১৫-১৬ মৌসুমের সেরা কোচের পুরস্কার উঠেছে জুভেন্টাসের
ম্যাসিমিলিয়ানো আলেগ্রির হাতে।
বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন
জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। বর্ষসেরা একাদশেও তুরিনের
বুড়িদের নিরংকুশ দাপট। ১১ জনের মধ্যে আটজনই জুভেন্টাসের! সেরা একাদশে জায়গা
পাওয়া পল পগবা অবশ্য এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন। বাকি সাতজন হলেন
বুফন, হিগুয়াইন, দিবালা, বারজাগলি, বোনুচ্চি, চিয়েলিনি ও পিয়ানিচ। এছাড়া
সেরা একাদশে রয়েছেন নাপোলির মারেক হামসিক কুলিকলি এবং রোমার নায়িংগোলান।
ওয়েবসাইট।

No comments:
Post a Comment