১৯
দেশের ১৩২ জন গলফার ঢাকায়। প্রস্তুতি শেষ। এখন ক্লাব আর বল হাতে কোর্সে
নামার পালা গলফারদের। আজই সেই মাহেন্দ্রক্ষণ। আরেকটি ওপেন জয়ের জন্য
প্রস্তুত দেশের অন্যতম সেরা পেশাদার গলফার সিদ্দিকুর রহমানও। কুর্মিটোলা
গলফ কোর্সে আজ শুরু হচ্ছে এশিয়ান ট্যুরের আসর বসুন্ধরা বাংলাদেশ ওপেন।
সর্বশেষ ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন সিদ্দিকুর রহমান। এরপর আর তার
হাতে ধরা দেয়নি এশিয়ান ট্যুরের শিরোপা। গত তিন বছর এ ট্রুফির জন্য উন্মুখ
হয়ে আছেন তিনি। ২০১৭ সালটাও ভালো শুরু হয়নি ৩২ বছর বয়সী সিদ্দিকুরের। বছরের
প্রথম এশিয়ান ট্যুরের আসর সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে
পড়েন তিনি।
সেই শিরোপাখরা কাটাতেই আজ নতুন প্রতিজ্ঞায় কোর্সে নামছেন
সিদ্দিকুর। তিন লাখ ডলার প্রাইজমানির এ আসরে বাংলাদেশের ৩৩ জন পেশাদার ও ৬
জন ‘অ্যামেচার’ গলফার খেলবেন। কুর্মিটোলা গলফ কোর্সে ২০১৫ সালে হওয়া প্রথম
বসুন্ধরা ওপেনে শিরোপা জিতেছিলেন মারদান মানাত। এবারও খেলছেন সিঙ্গাপুরের
এই গলফার। আর গত বছর বসুন্ধরা বাংলাদেশ ওপেনে সেরা হন থাইল্যান্ডের থিতিফুন
চুয়াইপ্রাকং। দ্বিতীয় হয়েছিলেন তারই স্বদেশী সুতিজেত কুরাতানাপিসান। তিনি
এবারও খেলছেন। তবে এবার শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী সিদ্দিকুর রহমান।
তার কথায়, ‘ভালো প্রস্তুতি নিয়েছি। মাঝে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। আস্তে
আস্তে সেরে উঠছি। আশা করি, নিজের সেরাটা দিতে পারব।’ মানাত, সুতিজেত ছাড়াও
ভারতের জিভ মিলখা সিং, যুক্তরাষ্ট্রের ইয়োহাসেন ভিরম্যানের মতো তারকা
গলফাররা খেলছেন এবারের আসরে।

No comments:
Post a Comment