Monday, February 13, 2017

দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের

হায়দরাবাদ টেস্টের পঞ্চম দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দলে মাত্র ১ রান যোগ করে সাজঘরে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যক্তিগত ২২ রানে রবিন্দ্র জাদেজার বলে চেতেশ্বর পুজারার তালুবন্দি হলেন তিনি।
ক্রিজে এসেছেন প্রথম ইনিংসে শতক করা অধিনায়ক মুশফিকুর রহীম। জুটি বেধেছেন মাহদুদুল্লাহর সাথে। বাংলাদেশের সংগ্রহ ১১০ রান। আছে ৬ উইকেট। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে আছে ৩৪৯ রান। সকালে ১০৩ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

No comments:

Post a Comment