কাজটা
কঠিন কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টের শেষ
দিন আজ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। হাতে আছে আরো ৭ উইকেট।
প্রথম ইনিংসে অধিনায়ক মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজের মতো একটি জুটি
যদি লম্বা ইনিংস খেলতে পারেন তাহলে জয় অধরা থাকবে না।
গতকাল দিন শেষে
বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৩ রান। ক্রিজে ছিলেন অভিজ্ঞ জুটি সাকিব আল হাসান ও
মাহমুদুল্লাহ। এ জুটি যদি আজ মধ্যাহ্ন পর্যন্ত টিকে যেতে পারে, তাহলে বাকি
কাজটা অন্যদের ওপর বর্তাবে। শুধু প্রয়োজন দেখেশুনে ভালো বলগুলো মোকাবেলা
করা। টাইগাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে জয় ধরা দিবেই। এখন দেখার
পালা কীভাবে গন্তব্যে পৌঁছাবে তারা।

No comments:
Post a Comment