নড়াইলের
নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে প্রেমিকের ব্লেডের আঘাতে দশম
শ্রেণির ছাত্রী রক্তাক্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলশিক্ষার্থীর
ডান চোয়ালে ব্লেড দিয়ে কেটে জখম করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে,
ওই শিক্ষার্থী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বিষয়টি গতকাল
শুক্রবার সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়। অভিযুক্ত ওই প্রেমিকের নাম অংকজ
ঠাকুর (২০)। এলাকাবাসী জানান, স্কুলশিক্ষার্থীর সাথে মহাজন গ্রামের
কুটিশ্বর ঠাকুরের ছেলে অংকজ ঠাকুরের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল।
তবে, প্রায় দুই মাস আগে দশম শ্রেণির ওই শিক্ষার্থী অংকজের সাথে সম্পর্কের
ইতি টানতে চায়। এতে ওই শিক্ষার্থী ওপর ক্ষুদ্ধ হয় অংকজ।
স্কুলশিক্ষার্থীর
পরিবারের অভিযোগ, ঘটনার দিন বুধবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী ঘরের
বাইরে টয়লেটে বের হলে অংকজ ঠাকুর তাকে জোরপূর্বক তুলে নিতে চায়। বাঁধা দিলে
অংকজ ঠাকুর স্কুলশিক্ষার্থীর ডান চোয়ালে ব্লেড দিয়ে জখম করে। পরে ওই
শিক্ষার্থীর চিৎকারে বাড়ি এবং আশপাশের লোকজন এগিয়ে এসে অংকজকে হাতেনাতে ধরে
ফেলে। এরপর অংকজ ঠাকুরের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নেয়। নড়াগাতি থানার
ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমি মেয়েদের বাড়িতে দু’দফায়
পুলিশ পাঠিয়েছি। কিন্তু, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ আন্তরিক রয়েছে। প্রেম সম্পর্কিত
বিষয়ের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

No comments:
Post a Comment