Saturday, February 4, 2017

সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে আধাবেলা হরতাল চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। হরতালে সমর্থন জানিয়েছে শাহজাদপুর উপজেলা প্রেসক্লাব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল দুপুরে স্থানীয় সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল করেন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল গতকাল শুক্রবার মারা যান। শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র হালিমুল হকের শটগানের গুলিতে তিনি মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

No comments:

Post a Comment