রাজশাহীতে
র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত
ছিলেন বলে জানিয়েছে র্যাব। আজ রোববার ভোর রাত পৌনে ৩টার দিকে নগরীর
মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কাউসার হোসেন (৪৫)।
তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে। র্যাব
দাবি করেছে, 'বন্দুকযুদ্ধে' তাদের দু'জন সদস্য আহত হয়েছেন।
র্যাব–৫–এর
(অপারেশন) এএসপি রমজান আলীর ভাষ্য, রাতে ওই এলাকা দিয়ে র্যাবের টহল দল
যাচ্ছিল। এ সময় ‘ডাকাতেরা’ র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা
গুলি ছোড়ে। এতে আহত হন কাউসার। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কাউসারের কাছ থেকে
একটি পিস্তল, চারটি গুলি, ম্যাগাজিন, হাঁসুয়া, ড্যাগার ও কিছু দেশীয়
অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে।

No comments:
Post a Comment