Sunday, February 19, 2017

বাস চাপায় এক ব্যক্তি নিহত

গাজীপুরে বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। তার নাম তরিফুল ইসলাম (৪০)। আজ রোববার সকালে নগরীর ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল নীলফামারীর ডোমরা থানার চান্দুখানা এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
তিনি নগরীর বাসন সড়ক এলাকায় ভাড়া থাকতেন। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আব্দুস সালাম জানান, সকাল ৬টার দিকে ভ্যান নিয়ে ভোগড়া বাইপাস মোড় এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তরিফুল রাস্তায় ছিটকে পড়েন। পরে বাসটি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তরিফুলের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নাওজোর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান এসআই।

No comments:

Post a Comment