খুলনায়
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার ফুলতলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
এটিএম গাউসুল আজম হাদি (৪৬), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক
মিয়া গোলাম কুদ্দুস (৫০) ও ফুলতলা সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুস সাত্তার
গাজী (৬০) কে আটক করে।
ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী বলেন, শনিবার দিবাগত
রাত ৯টায় ফুলতলার দামোদর গ্রামে একটি বাড়িতে নাশকতার জন্য বেশ কিছু ব্যক্তি
গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে ভাইস
চেয়ারম্যানসহ জামায়াতের ৩ নেতাকে আটক ও সেখান থেকে সংগঠনের কিছু কাগজপত্র
উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাত আরো কয়েক ব্যক্তি পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা
পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।

No comments:
Post a Comment