গাজীপুরের
রবিবার ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত অসিফ মাহমুদ
স্বপন (২৮) ঢাকার শেওড়াপাড়া শামীম স্বরণী ৫৬৫/১ নং এলাকার আক্তার হামিদের
ছেলে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার
জানান,
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ
কালিয়াকৈর থেকে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল ১৫-৯৭৬১) চন্দ্রার দিকে
যাচ্ছিলেন। চন্দ্রা ফরেষ্ট অফিসের সামনে আসলে একটি ট্রাক পেছন থেকে তাকে
চাপাদেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাযান।সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার
করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

No comments:
Post a Comment