Tuesday, February 14, 2017

বিএনপির তিন জেলা ও মহানগর কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী, খুলনা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লিখিত কমিটি অনুমোদন দিয়েছেন। সোমবার সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি এবং আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা বিএনপি'র আংশিক কমিটি নির্দেশক্রমে দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন। একইভাবে অ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি এবং মাহবুব আলমগীর আলোকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা বিএনপি'র আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাজী মনিরুজ্জামানকে সভাপতি এবং অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা এবং অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি এবং এ টি এম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আংশিক কমিটি গঠন করা হয়েছে।

No comments:

Post a Comment