এখন
থেকে নতুন বিভাগ হলে তা জেলার নামে হবে না। ফলে কুমিল্লা বিভাগের নামকরণ
হবে ময়নামতি বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশ দিয়েছেন বলে
জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীর
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেয়া
হয় বলে জানান তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন
শেখ হাসিনা। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা
সচিব জিয়াউল ইসলাম,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম
মোজাম্মেল হক এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ। এছাড়া বৈঠকে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও
জলবায়ু সেবাসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে বলেও জানান মুস্তফা কামাল। এগুলো
বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে
সরকারি তহবিল থেকে ২ হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল
থেকে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ১০০টি একনেক
বৈঠক অনুমোদন হয়েছে। এতে ৭৩৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলোর ব্যয় ৭ লাখ
৬৩ হাজার ৩০৯ কোটি ৭৫ হাজার টাকা।

No comments:
Post a Comment