আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যান্তরীন কোন্দলে যশোরের শার্শা
উপজেলার মাটিপুকুর গ্রামে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিল্পব হোসেন (১৮)নামে
এক কলেজ ছাত্র প্রতিপক্ষের হালামলায় নিহত হয়েছে। নিহত বিল্পব হোসেন
উপজেলার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের পুত্র ও নাভারন কলেজের দ্বিতীয়
বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড়
ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা এলাকাবাসীর। এদিকে,বিপ্লব হত্যার খবর
ছড়িয়ে পড়লে মেয়র সমর্থকরা নাভারন মোড়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে। তারা
রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে
দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শার্শার জিরেনগাছা গ্রামের
ক্ষমতাসীন দলের মেয়র গ্রুপের সমর্থক শাহানুর মেম্বার গ্রুপ ও এমপি গ্রুপের
সমর্থক হিসেবে পরিচিত হাসন মেম্বার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব
চলে আসছে। এর জের ধরে সম্প্রতি শাহানুর মেম্বার গ্রুপের লোকজন হাসান
মেম্বার গ্রুপের সমর্থকদের মারধর করে।এর প্রতিশোধ নিতে শনিবার রাত সাড়ে
নয়টার দিকে বিপ্লবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা। তারা
লাথি-ঘুষি ও অণ্ডকোষ চেপে বিপ্লবকে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা তাকে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পরই
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে,বিপ্লবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে
তার সমর্থকরা নাভারন মোড়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে। তারা রাস্তায় টায়ারে
আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। শার্শা
থানার ওসি মনিরুজ্জামান জানান,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ
হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা
হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment