সাংবাদিক
আবদুল হাকিম শিমুল হত্যায় মেয়র হালিমুল হক মীরুর ছোটভাই হাবিবুল হক মিন্টু
ও মেয়রের ড্রাইভার শাহীন আলমকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার
শাহজাদপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক
এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত)
মনিরুল ইসলাম তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
একই দিন আদালত ছাত্রলীগ
নেতা বিজয় মাহমুদকে মারধরের ঘটনার মামলায় মেয়র হালিমুল হক মীরুর জামিন
আবেদন না মঞ্জুর করেন। এর আগে সাংবাদিক হত্যা মামলায় হালিমুল হক মীরুকে ৭
দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

No comments:
Post a Comment