Saturday, February 11, 2017

কক্সবাজারের মহেশখালীতে পৃথক অভিযানে অস্ত্র সহ গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিবেদক ঃ
কক্সবাজারের মহেশখালীতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই সন্ত্রাসী কে গ্রেপ্তার এবং অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছে। থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারী ভোর ৫টায় বড় মহেশখালী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে বড় ডেইল এলাকা থেকে মৃত চাঁন মনু সিকদারের পুত্র শফিউল আলম (৪৭) কে গ্রেপ্তার করেছে। তার বিরোদ্ধে হত্যা সহ ৪টি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি মতে আস্তনায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। অপরদিকে অভিযান চালিয়ে বড় মহেশখালী ইউনিয়নের মৃত সোনা মিয়ার পুত্র মো. জসিম উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে। তার বিরোদ্ধে ৪টি ওয়ারেন্ট মামলা আছে। অভিযানে নেতৃত্বে দিয়েছেন এসআই হারুন, এসআই শাওন, এসআই মনির ও মহেশখালী আনসার কোম্পানী কমান্ডার মোহাম্মদ সোহেল সহ একদল পুলিশ ফোর্স। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা সন্ত্রাসীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত আছে।   

No comments:

Post a Comment