ফরিদপুরের
আলফাডাঙ্গা উপজেলায় একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে বিএনপি কার্যালয়ে মাইক বাজানো বন্ধ করে দিয়েছে পুলিশ। এসময়
পুলিশ অফিস থেকে মাইক খুলে নিয়ে যায়। এছাড়া অফিসের চেয়ারও কেড়ে নিয়ে যায়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা উপজেলা বিএনিপর যুগ্ম
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে আলফাডাঙ্গার গোপালপুর সড়কে অবস্থিত উপজেলা দলীয়
কার্যালয়ে মাইকে দেশাত্মবোধক গানসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক
জিয়ার বক্তৃতা প্রচার করা হচ্ছিল।
বেলা ১০টার দিকে আলফাডাঙ্গা থানার
সেকেন্ড অফিসার সাহেব আলীর নেতৃত্বে পুলিশ মাইক খুলে নিয়ে যায়। এসময় অফিসের
চেয়ারও নিয়ে যায় পুলিশ। এতে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে গ্রেফতার আতঙ্ক
ছড়িয়ে পরে। এব্যাপারে আলফাডাঙ্গা থানার ওসি রুহুল আমিনের সাথে যোগাযোগ করা
হলে তিনি এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি তিনি দেখছেন বলে
জানান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী
কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি
জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,
ফরিদপুর-১ আসনের সাবেক সদস্য বিএনপি নেতা শাহ মো: আবু জাফর এ ঘটনায় তীব্র
নিন্দা জানিয়েছেন।

No comments:
Post a Comment