Tuesday, February 21, 2017

সভাপতি-সম্পাদকসহ বিএনপি ৭ আ’লীগ ৪ পদে জয়ী

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা এবং ৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার দিনব্যাপী নির্বাচন শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ২৭৪ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিতদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি- অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর (প্রাপ্ত ভোট ১৩৬),
সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া (১৪২), জুনিয়র সহ-সভাপতি এসএম লুৎফর রহমান রাব্বানী (১৩৬), পাঠাগার সম্পাদক এসএম এ জলিল (১৩৯), নিরীক্ষণ সম্পাদক আকরাম হোসেন (১৪৪), আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ-২ (১২৯) ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. দিনাই তাফরিন (১৪৩)। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি- আব্দুল ওহাব-১ (১২৪), যুগ্ম সম্পাদক- দেওয়ান লুৎফর রহমান বাবু (১৩৬), কোষাধ্যক্ষ- জহুরুল ইসলাম (১২৬) ও ম্যাগাজিন সম্পাদক- আব্বাস আলী (১২৯)।

No comments:

Post a Comment