হোয়াইট
হাউজের সংবাদ সম্মেলনে মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্র এবং সংবাদ
মাধ্যমকে ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার এক প্রেস
ব্রিফিং’এ যে সব সংবাদ পত্র এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হয়নি তার মধ্যে,
সিএনএন, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস, পলিটিকো, বিবিসি এবং
গার্ডিয়ান রয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার দফতরে
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিএনএন ছাড়া মার্কিন বাকি চারটি গুরুত্বপূর্ণ
চ্যানেল এনবিসি, এবিসি, সিবিএস এবং ফক্স নিউজকে অংশ নিতে দেয়া হয়েছে।
হোয়াইট হাউজের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ হোকাবি
স্যার্ন্ডাস এ পদক্ষেপকে সমর্থন করেছেন। এক বিবৃতিতে তিনি দাবি করেন, সবার
প্রতিনিধিত্বের এবং সর্বশেষ সংবাদ দেয়ার জন্য প্রেস পুলকে এ সংবাদ সম্মেলনে
আমন্ত্রণ জানান হয়েছে। প্রেস পুলে সাধারণত প্রধান একটি টিভি চ্যানেল এবং
সংবাদপত্র থাকে। পরে তারা অন্যান্য সংবাদ মাধ্যমকে খবর যুগিয়ে থাকে।
গতকালের হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে রক্ষণশীল সংবাদ সংস্থা ব্রেইটবার্ট
নিউজ,
ওয়াশিংটন পোস্ট এবং ওয়ান আমেরিকান নিউজ নেটওয়ার্ক ছিল। স্পাইসার দাবি
করেছেন, প্রেস পুল সম্প্রসারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য কোনো কোনো
সংবাদ মাধ্যমে প্রতি ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের ভিত্তি করে প্রেস পুল গঠন
করা হয়েছে কিনা তা জানাননি তিনি। হোয়াইট হাউজ করসপনডেন্স অ্যাসোসিয়েশন এ
সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের সাথে তারা
আলাপ করবে বলেও জানান হয়েছে। এদিকে, এপি, টাইম ম্যাগাজিন এবং ইউএসএ টুডে
সংবাদ সম্মেলন বর্জন করেছে। এ পদক্ষেপকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক
সেন্সরশীপ হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন জাতীয়
প্রেসক্লাবের সভাপতি জেফ্ররি বালুউ। এদিকে এ ঘটনার আগে ওয়াশিংটনের বাইরে
অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্স বা সিপিএসি’তে সংবাদ
মাধ্যমের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি কোনো কোনো সংবাদ মাধ্যমকে
‘গণশত্রু’ হিসেবে উল্লেখ করেন।

No comments:
Post a Comment