Saturday, February 25, 2017

নশিপুরে বাস উল্টে নিহত ২

দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আহত পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-দশমাইল মহাসড়কে আজ সকালে নশিপুর এলাকায় বাসটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

No comments:

Post a Comment