তথ্য
ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নাকচ
করে দিয়েছেন আদালত। আজ বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের
বিচারক সাইফুল ইসলাম জামিন নাকচ করেন।
২২ জানুয়ারি ঢাকার আমিনবাজার এলাকা
থেকে তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন সুলতানার প্রথম মামলায় আরাফাত সানিকে
গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। পরে ঢাকার মহানগর হাকিম প্রণব
কুমার হুই তাঁকে একদিনের রিমান্ডে পাঠান। এর পর থেকেই সানি কারাগারে
রয়েছেন।

No comments:
Post a Comment