পদ্মা
সেতু নিয়ে দুর্নীতির গল্প সৃষ্টিকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজতে কেন
তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন
হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ
উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল
জারি করেন। এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০ দিনের
মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আদালত পদ্মাসেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প
সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ইনকোয়ারি অ্যাক্ট
১৯৬৫ (৩ ধারা) অনুসারে কমিটি বা কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং
দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব
এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ইউনূসের বিচার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান’
শীর্ষক প্রতিবেদন আদালত আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি
করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment