রাজধানীর
কলাবাগান এলাকায় চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগে পাওয়া
গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত প্রাইভেট কারের চালককে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহত চালকের
নাম মাসুদ রানা (৩২)। তাঁর শরীরের একাধিক জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
চালকের ভাষ্যমতে, পাঁচ থেকে ছয়জন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে আসে। তারা
প্রথমে প্রাইভেট কারের চাবি চায়। চাবি না দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে
তাঁকে আঘাত করে। একপর্যায়ে তারা চাবি ছিনিয়ে নেয়। সঙ্গে থাকা নগদ অর্থ ও
মোবাইল ফোনও তারা নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা প্রাইভেট কারসহ পালিয়ে যায়।

No comments:
Post a Comment