খাগড়াছড়ি-মাটিরাঙ্গা
সড়কের আলুটিলা পর্যটন কেন্দ্রের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উঠে পড়ায়
ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো
১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মহালছড়ি উপজেলার
চোংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা নেইম্রা মারমা (৪০), উক্রাচিং মারমা (৬), উসানু
মারমা (১৮) ও মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা পুলু মারমা (১৬)।
আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ও জনবল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রমণি মহাথেরোর দাহক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধধর্মাবলম্বী অগণিত পুণ্যার্থী জমায়েত হন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে আলুটিলার রাস্তার দুইপাশে খাগড়াছড়ি যাওয়ার পথে মেলা বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি যাওয়ার পথে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে আলুটিলা পর্যটন গেটে মেলায় আসা পথচারীদের চাপা দেয়। এ সময় হতাহতের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার পরপরই ট্রাক হেলপার মো. সুমনকে (১৬) আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আবদুল হান্নান জানান, কুমিল্লা থেকে বালু নিয়ে খাগড়াছড়ি আসার পথে জালিয়াপাড়া এলাকায় এসে মূল চালক হেলপারকে ট্রাকটি দিয়ে নেমে যায়। পরে হেলপার সুমন ট্রাকটি চালিয়ে খাগড়াছড়ি আসছিলো। পথিমধ্যেই সে নিয়ন্ত্রণ হারায় এবং পথচারীদের চাপা দেয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাকর্তারা।

>>>মানবজমিন
No comments:
Post a Comment