
সিলেটের
তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির
মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছরের
কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম
সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর
রহমান সাংবাদিকদের বলেন, এ মামলায় পাঁচটি ধারায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ
আনা হয়েছিল। এর মধ্যে ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর
এবং ৪২০ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। রায় পড়ার সময়
রাগীব আলী ও তার ছেলে আদালতেই উপস্থিত ছিলেন।
>>>মানবজমিন
No comments:
Post a Comment