পুনঃময়নাতদন্তের
জন্য তিন বছর পর কবর থেকে চিত্রনায়িকা পারভিন আক্তার লাকি ওরফে অন্তরার
লাশ কবর থেকে তোলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ
রানার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল আজিমপুর কবরস্থান থেকে হাড়গোড়
তোলে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
মর্গে পাঠানো হয়। ঢামেক হাসপাতাল মর্গ সূত্র যুগান্তরকে জানিয়েছে, কবর থেকে
তোলা ৬৭টি হাড় ও মাথার খুলি মর্গে পাঠানো হয়েছে। অন্তরার মা আমেনা খাতুন
জানান, ২০১৪ সালের ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় মারা যান অন্তরা। তখন প্রচার
করা হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি জানান,
অন্তরার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং অর্থের লোভে নিজেকে অবিবাহিত বলে
২০১০ সালের ২৬ মে অন্তরাকে বিয়ে করেন গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়ার
ধনাঢ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম খোকন।
প্রথম দিকে খোকন তাকে জানান, তার
স্ত্রী নেই, মারা গেছেন। তিনি জানান, অন্তরার আগেও একটি বিয়ে হয়েছিল। ওই
পক্ষে অপ্সরি জান্নাত নামে এক মেয়ে আছে। তা জেনেই তাকে বিয়ে করেন খোকন।
কিন্তু বিপত্তি ঘটে খোকনের বেলায়। বিয়ের কিছুদিন পরেই অন্তরা জানতে পারেন
খোকনের স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। শুরু হয় কলহ। খোকন তাকে গাজীপুরে নিয়ে
যেতে চাইলে রাজি হননি অন্তরা। একপর্যায়ে রাজধানীর রমনা এলাকার আড়ং প্লাজার
নবম তলার একটি ফ্ল্যাটে সংসার শুরু করেন খোকন-অন্তরা। কিন্তু দু’জনের কলহ
লেগেই ছিল। দু’জনের কলহ চরম আকার ধারণ করে। এরই মধ্যে আইয়ান ইসলাম অর্থ
নামে এক ছেলে হয় তাদের। এ অবস্থাতেই অন্তরাকে গাজীপুরে নিতে চাপ দেন খোকন।

No comments:
Post a Comment