Wednesday, February 8, 2017

সাভারে স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- কৃষক আলমাস হোসেন (৪০) ও তার বড় ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৫), ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১৪), আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর আহমেদ (১৯)।
তাদের বাড়ি উপজেলার বনগ্রাম এলাকায়। সূত্র জানায়, সকালে  ওই এলাকায় কৃষক আলমাস হোসেনের বাড়িতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে। এসময় কৃষক আলমাস হোসেন ও দুই ছেলে এমদাদ হোসেন ও শাহাদত হোসেনকে  কিছু বুঝার আগে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা আলমাসের আত্মীয় রাহেমা ও তার ছেলে তানভীর আহমেদকেও কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন  ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment