
শুল্কমুক্ত সুবিধায় আনা এবং নিয়ম বহির্ভূত হস্তান্তর করা একজন সাবেক কর্মকর্তার একটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে গাড়িটি কাকরাইলে শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে জমা দেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের একজন কর্মকর্তা। তবে ওই গাড়ির কাগজপত্র যাচাইয়ের পর রোববার গাড়িটি জব্দ দেখিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারে বিশ্বব্যাংকের বিরুদ্ধে অভিযোগের পর এনিয়ে ৩টি গাড়ি ফেরত দিয়েছে সংস্থাটি। এর আগে গত ২০শে ফেব্রুয়ারি টয়োটার একটি আরএভি-৪ এসইউভি এবং একটি সেডান গাড়ি জমা দিয়েছিল বিশ্বব্যাংক ঢাকা অফিস। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গত ২২শে ফেব্রুয়ারি ২০০৬ সালের টয়োটা এলিয়ন মডেলের আরেকটি গাড়ি জমা দেয়ার পর গতকাল সেটির কাগজপত্র যাচাই করা হয়েছে। আদালতের মাধ্যমে গাড়িগুলোর বিষয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়া হবে।
>>>মানবজমিন
No comments:
Post a Comment