Sunday, February 26, 2017

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ! অস্ত্র ও ইয়াবা উদ্ধার। নারী সহ আটক ২

স.ম.ইকবাল বাহার চৌধুরীঃ ইয়াবার সম্রাজ্য খ্যাত কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এবার ইয়াবা ব্যবসায়িদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল ২৬ ফেব্রুয়ারী ভোররাতে মহেশখালী পৌরসভার পুটিবিলার দাসিমাঝি পাড়ায় ইয়াবা আানায় অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৩ জন অফিসারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে হয়েছে। এসময় পুলিশ ১১শত পিস ইয়াবা, ৩টি দেশীয় তৈরী কাটা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ দুই শীর্ষ ইয়াবা বিক্রেতা হামিদুর রহমান প্রকাশ হামিদ্যা (৬০) ও সুখিয়ারা বেগমকে গ্রেপ্তার করে। তারা উভয়ই বাবা মেয়ে বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দাসিমাঝির পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী শুক্কুনি ও হামিদ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। কক্সবাজার সহ দ্বীপ উপজেলায় তাদের ছিল ইয়াবার বিশাল নেটওয়ার্ক। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী ভোররাতে পুলিশ খবর শুক্কুনির আস্তানায় অভিযান চালিয়ে দাসি মাঝির পাড়া গ্রামের মৃত এজাহার মিয়ার পুত্র হামিদুর রহমান কাছ থেকে ৯শ পিস ইয়াবা,৩টি দেশীয় তৈরী বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ এবং তার মেয়ে আব্দুল মান্নানের স্ত্রী সুখিয়ারা বেগম প্রকাশ শুক্কুনীর কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার অভিযান শেষে পুলিশ চলে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুড়ে। ফলে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ লেগে যায়। পুলিশ জানান, আতœরক্ষার্থে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে। মহেশখালী থানা ভারপ্রপ্ত কর্মকর্তা ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩৫ রাউন্ড গুলি বিনিময় হয় বলে স্বীকার করেন। এতে এস,আই ফারুক আহমদ মিনহাজ,এস,আই মনির হোসেন, এ,এস,আই সঞ্জিব দত্ত ও কনষ্টেবল রুবেল শর্মা আহত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ২টিসহ ৫টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।
মহেশখালী থানা ভারপ্রপ্ত কর্মকর্তা প্রদ্বীপ কুমার দাস , মহেশখালীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অংশ হিসাবে এ অভিযান চলছে এবং চলবে বলে জানান।

No comments:

Post a Comment