জামালপুরের
মেলান্দহে দাঁতভাঙ্গা বেইলি ব্রিজ শাহ সিমেন্টের ১০ চাকাবিশিষ্ট ট্রাকসহ
ঝাঁড়কাটা নদীতে ভেঙে পড়েছে। ফলে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে গেছে। ওই ব্রিজ দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর আগেও ব্রিজটি
তিনবার ভেঙে পড়েছিল।
এটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে অন্তত সাত
দিন সময় লাগবে। জামালপুর সড়ক বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মো.
শহীদুল আলম জানান, রোববার দুপুরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী সিমেন্ট ভর্তি
ট্রাক দাঁতভাঙ্গা ব্রিজে ওঠে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সতর্কীকরণ নোটিশে ৫
টন ওজনের বেশি পণ্য নিয়ে যানবাহন ব্রিজটিতে ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু
ট্রাকটি ২০ টন সিমেন্ট নিয়ে ব্রিজে উঠেছিল। এ সময় ১৮৫ মিটার দীর্ঘ ব্রিজটির
৩৭ মিটার ভেঙে পড়ে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। খবর পেয়ে
সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছেন। জামালপুর সড়ক বিভাগ-১-এর
উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মো. শহীদুল আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা
নেয়ার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে একদল পুলিশ মোতায়েন রয়েছে।

No comments:
Post a Comment