Thursday, February 16, 2017

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে জেলের মৃত্যু

টেকনাফ বঙ্গোপসাগরে পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের তোড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পানিতে পড়ে ২৪ জেলে উদ্ধার করা হলেও হাসপাতালে আনার পথে মারা গেছেন প্রতিবন্ধি এক জেলে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দু শুক্কুর (৫০)। তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত লাল মিয়া প্র জাকু মিয়ার ছেলে। উদ্ধার নৌকার মাঝি শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মকতুল হোসনের ছেলে সৈয়দ আলম জানান,
বুধবার  সকালে একটি নৌকায় ২৪ জন মাঝি-মাল্লা নিয়ে সেন্টমাটিন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় কাজ করতে যায়। সেখানে কাজ শেষ করে বিকাল সাড়ে ৩টার দিকে নৌকা নিয়ে ফিরে আসার পথে সেন্টমাটিন থেকে আসা পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের আঘাতে জেলেবাহী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এসময় ডুবে যাওয়ার ঘটনা দেখে পাশের একই এলাকার মকবুল আহাম্মদের ছেলে মো. আলম নৌকা নিয়ে এগিয়ে এসে মাঝি সৈয়দ আলমসহ ২৪ জনকে উদ্ধার করে টেকনাফের উদ্যেশে আসা কেয়ারী সিন্দাবাদ জাহাজে উঠিয়ে দেয়। সন্ধ্যার দিকে জাহাজ পৌঁছার সঙ্গে সাঙ্গে গুরুতর আব্দু শুক্কুরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডুবে যাওয়া নৌকাটি নিখোঁজ রয়েছে। এদিকে নৌকাডুবির খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টর্গাডের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment