Monday, February 20, 2017

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল ছাত্র

বগুড়া কাহালুতে পরীক্ষা দিতে গিয়ে বাসের ধাক্কায় হাফিজুর রহমান (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে রানীহাট-দেওগ্রাম সড়কের মালঞ্চা বোলধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান উপজেলার ডোমার গ্রামের হামেদ আলীর ছেলে ও শাজাহানপুর উপজেলার শাবরুল মাদ্রাসার ছাত্র।
কাহালু থানার এসআই জাকির হোসেন জানান, সকালে হাফিজুর বাড়ি থেকে স্থানীয় দাখিল পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। কাহালুর মালঞ্চা বোলধর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজারের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

No comments:

Post a Comment