চট্টগ্রামের
মিরসরাই উপজেলায় কাভার্ডভ্যান চাপায় তিন নারী নিহত হয়েছেন। রোববার দিবাগত
রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস)
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাজেদা বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগর উপজেলার কাশিপুর গ্রামের দুধ মিয়ার স্ত্রী, একই এলাকার পেয়ারা বেগম
(৬০) টেন্ডু মিয়ার স্ত্রী ও পেয়ারা বেগম (৪৫), জর্জ মিয়ার স্ত্রী।
সূত্র
জানায়, উপজেলার মস্তাননগর রহমানী দরবার শরীফের ওরশে যোগ দিতে আসেন ওই তিন
নারী। রাত ১টার দিকে সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই তিন
নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ
ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, সোমবার সকালে পরিবারের লোকজন এসে নিহতদের
মৃতদেহ নিয়ে গেছে।

No comments:
Post a Comment