Tuesday, February 7, 2017

চুরি হলো কৈলাস সত্যার্থীর নোবেল পদক

আবারো নোবেল চুরি। এবার ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর নোবেল পদকটি চুরি হয়েছে। নয়াদিল্লিতে কৈলাসের নিজ বাড়ি থেকে নোবেল পদকসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই। শিশু অধিকার এবং তাদের সুসংহত বিকাশের জন্য লড়াই করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয় তাকে।
কৈলাস তার 'বাচপন বাঁচাও আন্দোলন'-এর মাধ্যমে ১৪৪ দেশের ৮৩ হাজার শিশুর অধিকার রক্ষা করার নজির গড়েছেন। উল্লেখ্য, এর আগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়েছিল বিশ্বভারতী থেকে এবং তা এখনও উদ্ধার হয়নি। কৈলাস সত্যার্থী ভারতের পঞ্চম নোবেল জয়ী এবং মাদার তেরেসার পর একমাত্র নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত।

No comments:

Post a Comment