Tuesday, February 7, 2017

পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক সহিংসতা বাড়ছে

মমতা ব্যানার্জির আমলেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধর্ম-জাতি-ভিত্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার পার্লামেন্টে তথ্য তুলে ধরে এই দাবি করলেন ভারতের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু৷ গত তিন বছরের একটি তালিকা সোমবার প্রকাশ করেন ভারতের প্রতিমন্ত্রী৷ সেখানেই এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে৷ তবে বরাবরের মতোই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ৷ গত বছর ১৬২টি এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে অখিলেশ যাদবের রাজ্য উত্তরপ্রদেশে৷ পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এদিন বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু৷ ভারতজুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পরিসংখ্যানে তিনি জানান ২০১৬ সালে গোটা ভারতে মোট ৭০৩টি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে পশ্চিমবঙ্গে ১৬টি এই ধরনের সহিংসতা ঘটনা ঘটেছিল৷ তাতে মৃত্যু হয় ৬ জনের৷
এর ঠিক পরের বছর অর্থাৎ ২০১৫ সালে এই ধরনের সংঘর্ষের ঘটনা একলাফে বেড়ে দাঁড়ায় ২৭৷ মৃত্যু হয় ৫ জনের৷ সেই ক্ষেত্রে আহতের সংখ্যা ছিল ৮৪৷ এরপর পরিসংখ্যান বলছে গত বছর সংঘর্ষের ঘটনা আগের সব রেকর্ডকে ছাপিয়ে যায়৷ ২০১৬ সালে ৩২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জির রাজ্য পশ্চিমবঙ্গে৷ ফলে এখানেই প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে৷ হিংসা-সংঘর্ষের ঘটনা যে ভাবে বছরের পর বছর বাড়ছে আগামী দিনে তা একটা খারাপ ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে পশ্চিমবঙ্গের থেকে আরো খারাপ অবস্থা উত্তরপ্রদেশে৷ সংঘর্ষের তালিকায় বরাবরই শীর্ষে থাকে উত্তরপ্রদেশ৷পার্লামেন্টে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এই রাজ্যে ধর্ম ও জাতপাতের ভিত্তিতে মোট ১৬২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তালিকায় চমকপ্রদ অবস্থায় রয়েছে কর্ণাটক৷ ১০১টি এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের এই রাজ্যে৷ তবে মজার বিষয়ে যেখানে ২০১৫তে মহারাষ্ট্রে ধর্ম ও জাতপাতের ভিত্তিতে সংঘর্ষের ঘটনা ঘটে ১০৫টি সেখানে গত বছরে তা কমে দাঁড়ায় ৬৮টিতে৷

No comments:

Post a Comment