Monday, February 6, 2017

দিল্লি মেট্রো স্টেশনে ব্যাপক গুলি বিনিময়

ভারতের দিল্লির একটি মেট্টো রেল স্টেশনে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ দিল্লির মেট্টো স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এ সময় সেখানে কোনো কমিউটার ট্রেন ছিল না। খবর এনডিটিভির। গুলি বিনিময়ের পর পুলিশ আকবর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী।
আকবরকে ধরার জন্য দিল্লির পুলিশ ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, আকবরকে ধরতে পুলিশ কৌশলে নেহেরু স্টেশনে অবস্থান নিয়েছিল। কিন্তু ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবকর ও তার সহযোগীরা গুলি চালায়। বুলেট প্রুফ জ্যাকেট থাকায় পুলিশের সদস্যরা রক্ষা পান। এ সময় পুলিশও কমপক্ষে ১৩ রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে অন্যদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আকবরকে গ্রেফতার করে।

No comments:

Post a Comment