Monday, February 6, 2017

৭০০ বছর আগের ‘ট্রাম্পমূর্তি’!

ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার অভিনব আরেকটি ইস্যুতে আলোচনায় এসেছেন তিনি। ৭০০ বছর আগেও নাকি অস্তিত্ব ছিল তার! সম্প্রতি ১৪ শতকের একটি মূর্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এমনই আলোচনা হচ্ছে। এনডিটিভি। ব্রিটিশ সাংবাদিক সামিরা আহমেদের টুইটারে পোস্ট করা একটি মূর্তির ছবি দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো হওয়ায় সবাই এর নাম দিয়েছে ‘ট্রাম্পমূর্তি’। মূর্তিটি দেখা গেছে, যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের সাউথওয়েল মিনিস্টার গির্জায়। সামিরা আহমেদ ওই ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘#endofdays’! প্রমাণ? ডোনাল্ড ট্রাম্পের মাথা ভাস্কর্য হিসেবে সাউথওয়েল মিনস্টারের গির্জায় ৭০০ বছর আগে খোদাই করা হয়েছে...’। টুইটটি দেয়ার সঙ্গে সঙ্গেই ৬০০ বারের বেশি রিটুইট হয়েছে।
এ নিয়ে একটি সংবাদও করেছে স্থানীয় গণমাধ্যম ‘দ্য নটিংহ্যাম পোস্ট’। ১৪ শতকে তৈরি এ গির্জায় এ ধরনের ২৮০টি মূর্তি তৈরি করা হয়েছে। গির্জার সেবক নাইজেল কোটস বলেন, ‘মাথাটি আমরা আগেও বহুবার দেখেছি। তবে ডোনাল্ড ট্রাম্পের চুলের সঙ্গে এর এতটা মিল আগে লক্ষ করিনি।’ তিনি বলেন, ‘ট্রাম্পের আকৃতির মূর্তিটি রয়েছে সারির একেবারে নিচের দিকে। ওপরে রয়েছে রাজা, রানি এবং ধনকুবেরদের ছবি। তাদের সঙ্গে ওই মূর্তিটি রাখা হয়নি।’ ১৪ শতকে চার্চের গায়ে তার মতো দেখতে একটি মূর্তি খোদাই করা হয়েছে, এটা জেনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট খুশি হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে রাজাদের মধ্যে স্থান হয়নি তার।

No comments:

Post a Comment